Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ আগস্ট, ২০২৬
২৮ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

মহাখালীতে নির্মাণাধীন ভবনে ঢুকে গুলি, আহত ১

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২২: ০৫
মহাখালীতে নির্মাণাধীন ভবনে ঢুকে গুলি, আহত ১

রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে মো. নাজিম উদ্দিন (৪২) নামে এক কনস্ট্রাকশন সাইট ম্যানেজার আহত হয়েছেন। আজ রোববার বিকেলের দিকে মহাখালী টিভি গেট এলাকার একটি নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার নাখালপাড়ায় বসবাস করেন এবং ‘বাবর অ্যাসোসিয়েটস’ নামের একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত।

Advertisement
Advertisement
Advertisement

নাজিম উদ্দিন জানান, বিকেলে নির্মাণ সাইটে কাজ চলাকালে ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত সাইটের ভেতরে প্রবেশ করে। তারা তাকে এবং সাইট ইঞ্জিনিয়ারকে এক পাশে ঠেলে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাদের কথিত এক ‘বড় ভাই’-এর সঙ্গে ফোনে কথা বলানোর চেষ্টা করে। তবে ফোনে তাকে না পাওয়ায় একপর্যায়ে ২ থেকে ৩ জন দুর্বৃত্ত নাজিম উদ্দিনকে ধরে ফেলে।

তিনি আরও বলেন, এ সময় পাশে থাকা আরও তিনজন দুর্বৃত্ত পিস্তল বের করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ে হাঁটুর নিচে লাগে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা তার মানিব্যাগও নিয়ে যায়।

নাজিম উদ্দিনের দাবি, কিছুদিন আগেও একটি গ্রুপ ওই কনস্ট্রাকশন সাইটে এসে চাঁদা দাবি করেছিল। আজকের ঘটনার সঙ্গে তারাই জড়িত কি না–সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘আজ সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন। আমরা বিষয়টি বনানী থানা পুলিশকে অবহিত করেছি।’’

বিষয়:

মহাখালীরাজধানীগুলিঢাকা
১

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

২

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

৩

একীভূত ৫ ব্যাংক: চেক বই, ডিপিএস, এফডিআর ও শাখার কী হবে

৪

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

৫

আমেরিকা–কানাডা বাণিজ্যযুদ্ধে চীনের লাভ

সম্পর্কিত

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পূর্ণ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

সরকার পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে খণ্ডিতভাবে আইন প্রণয়নের পথে এগোচ্ছে এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাউফল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন

অর্থনীতি ও উন্নয়ন নীতি নিয়ে গবেষণা এবং নীতি প্রণয়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি, দারিদ্র্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার গবেষণা ও নীতি বিশ্লেষণ রয়েছে।

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাসবহুল বিএমডব্লিউ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাড়িটির মালিক নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব।