Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৮: ৫৮
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি
গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি: গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা মঞ্চ

গার্মেন্টস শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবিতে আগামী ১৬ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। স্মারকলিপির একটি অনুলিপি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম সুজন।

লিখিত বক্তব্যে সংগঠনটি অভিযোগ করেন, সরকারি পে-স্কেল ও আমলাতান্ত্রিক বেতন কাঠামোর কারণে শ্রমজীবী মানুষের সঙ্গে চরম বৈষম্য তৈরি হয়েছে। যেখানে একজন সচিবের বেতন সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা এবং অফিস সহকারীর বেতন ৪১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে দেশের অর্থনীতিকে সচল রাখা গার্মেন্টস শ্রমিকদের সর্বোচ্চ ন্যূনতম মজুরি মাত্র ১২ হাজার ৫০০ টাকা।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান উর্ধ্বমুখী বাজারদরে প্রাপ্ত মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। ফলে শিল্পে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ও উন্নয়ন অব্যাহত রাখতে শ্রমিকদের জীবনধারণের উপযোগী জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালে ঘোষিত মজুরি কাঠামোর মেয়াদ আগামী নভেম্বরে শেষ হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী ডিসেম্বর ২০২৬ থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারের হাতে এখন মাত্র চার মাস সময় রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে গার্মেন্টস শ্রমিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন মজুরি বোর্ড গঠন করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চের কেন্দ্রীয় নেতা মো. সফিকুল ইসলাম, কামরুন নাহার, তপন সাহা, কামরুজ্জামান ফিরোজ, আবু কালাম, মিজানুর রহমান শিকদার, সাজিয়া রহমান ও মাহমুদা হোসেন মিলি।

বিষয়: গার্মেন্টসশিল্পশ্রম মন্ত্রণালয়শ্রমিকআন্দোলন
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী