Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘মিলি-চমকে’ চমকে গিয়েছিল চীন, মধুর সমস্যায় বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১: ৪০
‘মিলি-চমকে’ চমকে গিয়েছিল চীন, মধুর সমস্যায় বাংলাদেশ

চীনও চমকে গিয়েছিল পিটার বাটলারের চমকে!

Advertisement

চীনের অস্ট্রেলীয় কোচ আন্তে মিলিচিচও ম্যাচ শেষে স্বীকার করেছেন নিজের চমকে যাওয়ার কথা। তিনি নাকি সবচেয়ে অবাক হয়েছেন খেলোয়াড় তালিকায় বাংলাদেশের গোলকিপারের নাম দেখে। অস্ট্রেলীয় কোচ তো অবাক হবেন-ই। অবাক হয়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। বাংলাদেশ নারী ফুটবল দলের গোলবারে রুপনা চাকমাকে দেখে অভ্যস্ত সবাই। অনেক দিন ধরেই। বয়সভিত্তিক দলের বিভিন্ন ধাপ অতিক্রম করে রুপনা বরাবরই বাংলাদেশের গোলপোস্টের নিচে ভরসা। এশিয়ান কাপেও দলের এক নম্বর গোলকিপার রুপনাই। কিন্তু সবাইকে ভড়কে দিয়ে চীনের বিপক্ষে এশিয়ান কাপের অভিষেক ম্যাচে বড় বাজি খেললেন বাংলাদেশের ইংলিশ কোচ। খেলিয়ে দিলেন দ্বিতীয় গোলরক্ষক মিলি আক্তারকে। আর সেই বাজিতে জয়ী কোচ। দুর্দান্ত খেলে মিলি কোচকে ফেলে দিয়েছেন মধুর সমস্যায়। যে সমস্যায় পড়তে চান সব কোচই। এখন জাতীয় দলের গোলবারে থাকছেন কে? মিলি? নাকি রুপনা!

মিলিকে সেভাবে মাঠে দেখেনি কেউই। রুপনার বদলি হিসেবে বরং সবাই স্বর্না রানী মন্ডলকেই মনে করছিল সবাই। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের গোলকিপার স্বর্না। সে হিসেবে মিলি অনেকটাই অখ্যাত। ময়মনসিংহের নান্দাইল জেলার এই গোলকিপার নিজের অভিষেক ম্যাচে স্টার মার্ক পেয়েই পাশ। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে গ্লাভস হাতে তিনি ছিলেন দুর্দান্ত।

মিলিকে কী খেলানোর কথা হঠাৎ করেই মনে হয়েছে বাটলারের? প্রশ্নটা আসছেই। তবে পরিকল্পনাটা নাকি বেশ আগের। কমপক্ষে দুই মাসের পুরোনো। বাংলাদেশ দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ সিডনি থেকে বাফুফের পাঠানো এক ভিডিও-বার্তায় সেটি জানিয়েছেন, “মিলিকে খেলানোর পরিকল্পনা করা হয় দুই মাস আগে। চীনের খেলোয়াড়দের উচ্চতা বিচার করেই এই সিদ্ধান্ত। আর সেটা হয়েছে হেড কোচের সঙ্গে আলোচনা করেই। সে অনুযায়ী অনুশীলনও করানো হয়েছে ওকে। লিগের মধ্যেও মিলিকে ট্রেনিং করানো হয়েছে। সে চীনের বিপক্ষে দারুণ খেলে প্রমাণ করেছে নিজের সামর্থ্য।”

Advertisement
Advertisement
Advertisement

মিলি ২০২৪-এর অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও ছিলেন। টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়ে নারী ফুটবল দল পায় একুশে পদকও। মিলিও সেই একুশে পদকের অংশীদার। তবে দলের সঙ্গে থাকলেও মাঠে নামাটা হচ্ছিল না। তবে ভেতরে ভেতরে চলছিল প্রস্তুতি। কোচ বাটলারের পছন্দের তালিকাতেই ছিলেন। অভিষেকটা হলো বড় মঞ্চে—এশিয়ান কাপের মঞ্চে।

চীনের অস্ট্রেলীয় কোচ আন্তে মিলিচিচ মঙ্গলবার ম্যাচশেষে মিলির প্রশংসা করেছেন আলাদাভাবেই, “আমি সবচেয়ে অবাক হয়েছি বাংলাদেশের গোলকিপার সিলেকশনে। যাকে খেলানো হয়েছে, সে দারুণ খেলেছে। বাংলাদেশ দলে কয়েকজন দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছে (ঋতু, মনিকা, মারিয়াদের জার্সি নম্বর উল্লেখ করে)। নতুন গোলকিপার সেই দলেই পড়ে।”

মিলি নান্দাইলের চণ্ডীপাশা গ্রামের মেয়ে। বাবা শামসুল হক ফল ব্যবসায়ী, মা আনোয়ারা বেগম গৃহিনী। বড় মঞ্চ নতুন তারকার জন্ম দেয়। মিলি আক্তার বাংলাদেশের এশিয়ান কাপ অভিযানে বড় এক আবিষ্কারই।

বিষয়: ফুটবলবাংলাদেশঅস্ট্রেলিয়াবাফুফেচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।