Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যৌতুকের জন্য স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৩: ০৮
যৌতুকের জন্য স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

Advertisement

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রাশেদুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি সায়েদকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিমের ছেলেকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সায়েদ ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়েদ আহমেদ ও রেহানা বেগম। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা এবং রেহানার নামে থাকা বাড়ি লিখে দিতে মারধর করতেন সায়েদ।

Advertisement
Advertisement
Advertisement

বিবরণে আরও জানা যায়, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রেহানার মা রেজিয়া বেগম কামরাঙ্গীরচরে মেয়ের নামে কিনে দেওয়া বাড়িতে যান। সেখানে রেহানার নিথর দেহ দেখতে পান রেজিয়া বেগম।

মব যে দেশে গুড জব!mob 2

কুলসুমা নামে এক স্থানীয় রেজিয়াকে জানান, যৌতুক হিসেবে বাড়ি লিখে দিতে রেহানার সঙ্গে ঝগড়া হতো। ঘটনার দিন সকাল থেকে সায়েদ ও তার ভাই শফি আহমেদ রেহানাকে মারধর করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, সায়েদ ও শফি জানিয়েছিলেন, রেহানা স্ট্রোক করেছে। তাকে তাড়াহুড়ো করে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। রেজিয়া কামরাঙ্গীরচর থানায় যান মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি। পরে ৯ অক্টোবর ট্রাইব্যুনালে সায়েদ ও শফির নামে মামলা করেন তিনি।

এরপর অভিযোগের বিষয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ১৬ অক্টোবর রেহানার লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর জন্য ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয় কামরাঙ্গীরচর থানা পুলিশ। রেজিয়া এ বিষয়ে নারাজি দাখিল করলে আদালত সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

সিআইডি পুলিশের পরিদর্শক লুৎফর রহমান মামলাটি তদন্ত করে সায়েদকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। তবে শফির বিরুদ্ধে অভিযোগ পাননি তিনি। এরপর সায়েদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বিষয়: বিচারকমৃত্যুদণ্ডমামলাকামরাঙ্গীরচরঅপরাধআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

  • ২

    ৫ লাখ টাকার বনসাই স্ত্রীকে উপহার!

  • ৩

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

  • ৪

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

  • ৫

    এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সম্পর্কিত
  • বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

  • বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালের উজিরপুরে একটি বাড়ি ও মন্দিরসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে। গতকাল রোববার উজিরপুর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ করেন জমির মালিক বরুণ মিত্র।

  • হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।