
সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।
চরচা প্রতিবেদক

‘জুলাই গণঅভ্যুত্থান ডিজাইন ছিল’—জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এই বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সম্প্রতি টেলিভিশন টকশোতে নিলোফার চৌধুরী মনির দেওয়া এই বক্তব্য নিয়ে গতকাল বৃহস্পতিবার রাকিবুল ইসলাম রাকিব নিজের ও ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘‘নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সক্রিয় সহযাত্রী এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ।’’
ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।’’
এরআগে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘‘জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা?’’ তিনি বলেন, ‘‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন-কোথায়-কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’’
আলোচনার এক পর্যায়ে নিলোফার দাবি করেন, ‘‘জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার ছিল না, পুলিশের কাছে স্নাইপার নেই।’’
এসময় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির এই সংসদ সদস্য। নিলোফার বলেন, ‘‘যাদের বলা হয় যে তারাই (আন্দোলনের) মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।’’
উপস্থাপিকা প্রশ্ন করেন, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল? ষড়যন্ত্র ছিল?
জবাবে মনি বলেন, ‘‘ডিজাইন তো অবশ্যই ছিল। ষড়যন্ত্র কিনা আমি তা জানি না।’’ তিনি বলেন, ‘‘এটাও সত্যি যে, একটা মহাস্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধু শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল, তা কিন্তু না।’’
উপস্থাপিকা বলেন, কিন্তু যারা সাধারণ ছেলেমেয়ে, যারা আন্দোলনে আসলো তারা তো আর কিছু বুঝলো না। তারা তো প্রতিবাদের জন্য রাস্তায় নামলো।
মনি বলেন, ‘‘তারা অনেকেই এসেছিল কিছু না জেনেই। তারা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এসেছিল, আবেগে এসেছিল। তারা একজন আরেকজনকে চেনে না।’’

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস
এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন
সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।