Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কারিকুলাম অবশ্যই রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৫১
কারিকুলাম অবশ্যই রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

নবনিযুক্ত শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Advertisement

ভবিষ্যৎ পরিকল্পনা ও সংস্কার প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমরা আজ দায়িত্ব গ্রহণ করেছি। মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আমরা একটি ‘প্ল্যান লেআউট’ বা কর্মপরিকল্পনা তৈরি করব। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আমাদের মূল অঙ্গীকার হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠন করা।’

বর্তমান কারিকুলামের পরিবর্তন ও সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলাম অবশ্যই রিভিউ করা হবে। গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ন্যানো টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মতো আধুনিক প্রযুক্তিগুলো শিক্ষার মূল ধারায় যুক্ত করতে হবে। আমাদের লক্ষ্য হলো এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক—উভয় শ্রমবাজারেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

বিগত সময়ের অনিয়ম ও প্রশ্নফাঁস প্রসঙ্গে এহসানুল হক মিলন বলেন, ‘২০০৯ সালের আগে আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন প্রশ্নফাঁস বন্ধ হয়েছিল এবং নকল প্রতিরোধে আমরা সফল হয়েছিলাম। এবারও শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হবে না।‘

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের জীবনমান উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়। আপনারা ধৈর্য ধরুন, আমরা কী করি তা দেখার জন্য আপনাদের কিছুটা সময় দিতে হবে। ওয়েট এন্ড সি!’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশপ্রেম ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’

বক্তব্যের শুরুতে মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বর্তমান বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: দুর্নীতিশিক্ষা মন্ত্রণালয়শিক্ষা অধিদপ্তরশিক্ষাশিক্ষার্থীশিক্ষকশিক্ষামন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

  • ২

    ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

  • ৩

    ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

  • ৪

    অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা কি?

  • ৫

    পাকিস্তানের রাজনীতিতে চীনের প্রভাব কী?

সম্পর্কিত
  • ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।

  • ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

    ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

    ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিনদিনে মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বেবিচক

  • রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।