চরচা প্রতিবেদক

রাজধানীর দারুস সালাম থানাধীন বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নুররাত (১৪) নামে মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে মোহাম্মাদপুর হাফিজা মাদ্রাসার ছাত্রী বলে জানিয়েছে স্বজনেরা।
নুরারতের বাড়ি নোয়াখালীর সেনবাগের খেজুরিয়া গ্রামে। তার বাবার নাম মো. সোহাগ মিয়া। নুররাত বর্তমানে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের ফিউচার হাউজিং রোড এলাকায় বসবাস করতেন।
আজ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আবু হানিফ জানান, আজ দুপুর একটার দিকে গাবতলী বেরিবাঁধ দিয়ে অটো রিকশা করে বাসায় ফিরছিল তার ভাতিজি নুররাত। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

গত মার্চ মাসে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায় ফিফা। তবে বৈষম্য এবং আপত্তিকর আচরণের নিয়ম লঙ্ঘনের দায়ে তারা ইসরায়েলি অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ ডলার) জরিমানা করে।