
জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শ্যামনগর উপজেলায় দুধ দিয়ে গোসল করে এক স্থানীয় জামায়াত নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দেন দেলোয়ার হোসেন নামের ওই কর্মী । খবর বার্তা সংস্থা ইউএনবির।
নুরনগর ইউনিয়নের হরিণাগাড়ী গ্রামের মনসুর সরদারের ছেলে দেলোয়ার জানান, তিনি ৮ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক এবং ইউনিয়ন যুব জামায়াত ইউনিটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভিডিও বার্তায় দেলোয়ার জানান, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন না। এমপি গাজী নজরুল ইসলামের কথিত অনৈতিক আচরণের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে ভিডিওতে দাবি করেন।
তবে নুরনগর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের আমীর আবদুর রাজ্জাক জানান, দেলোয়ার দল থেকে কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি।
আবদুর রাজ্জাক বলেন, “আমি শুনেছি দেলোয়ার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জামায়াতের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।”

জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।

৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাশাপাশি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে হতে পারে।

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার
গত আগস্টে যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্য ইসরায়েলে যুক্তরাজ্যের সামরিক সহায়তা বন্ধ করা।

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্যাপন
অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।