Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী আজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১: ০৬
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী আজ
রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী। বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ (৭ আগস্ট, ১৯৪১) কলকাতার পৈতৃক বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১২৬৮ বাংলা সালের ২৫ বৈশাখ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবী।

রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে।

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার।

Advertisement
Advertisement
Advertisement

মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

১৮৭৪ সালে তত্ত্বাবোধিনী পত্রিকায় তার প্রথম প্রকাশিত কবিতা ‘অভিলাষ’ প্রকাশিত হয়। অসাধারণ সৃষ্টিশীল লেখক হিসেবে তিনি সমসাময়িক বিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই তিনি লিখেছেন। তার সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং নানা দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।

১৮৭৮ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘কবি কাহিনী’।

রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় কার আমন্ত্রণে এসেছিলেন?rabindra-nath-tagore

এরপর থেকেই তার বিভিন্ন ঘরানার রচনা দেশ-বিদেশের পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতে থাকে। ১৯১০ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।

এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

সাহিত্যচর্চার পাশাপাশি ১৯০১ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তিনি ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এরপর থেকে সেখানেই তার স্থায়ী বসবাস শুরু হয়।

১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের লক্ষ্যে ‘শ্রীনিকেতন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

রবীন্দ্রনাথ কি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?Rabindranath

১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ‘বিশ্বভারতী’। ১৮৯১ সাল থেকে পিতার নির্দেশে কুষ্টিয়ার শিলাইদহ, পাবনা, নাটোর এবং উড়িষ্যায় পারিবারিক জমিদারি তদারকির দায়িত্ব পালন করেন তিনি।

শিলাইদহে দীর্ঘ অবস্থানকালে তিনি অসংখ্য কবিতা ও গান রচনা করেন। ১৯০১ সালে শিলাইদহ থেকে সপরিবারে বোলপুরের শান্তিনিকেতনে চলে যান।

১৮৭৮ থেকে ১৯৩২ সাল পর্যন্ত তিনি পাঁচটি মহাদেশের ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান রচনা করেছেন এবং অধিকাংশ গানে নিজেই সুর দিয়েছেন।

তার সমগ্র গানের সংকলন ‘গীতবিতান’ গ্রন্থে সংরক্ষিত রয়েছে। তার রচিত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত। ভারতের জাতীয় সংগীতও তারই রচনা।

বিষয়: রবীন্দ্রনাথ ঠাকুরমৃত্যুবার্ষিকীখুলনাকলকাতা
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তান আসলে কে চালায়?

  • ২

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ৩

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৪

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৫

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”