Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় কার আমন্ত্রণে এসেছিলেন?

রাশেদুর রহমান

রাশেদুর রহমান

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০: ৩০
রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় কার আমন্ত্রণে এসেছিলেন?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে দীর্ঘসময় কাটালেও এ দেশের সবচেয়ে বড় শহর ঢাকায় এসেছিলেন মাত্র দুবার। ১৮৯৮ ও ১৯২৬ সালে। দুবারের সফরে দুই সপ্তাহের কম সময় ঢাকায় অবস্থান করেছিলেন তিনি। মোট ১২ দিন তিনি ঢাকায় ছিলেন।

Advertisement

রবীন্দ্রনাথ প্রথমবার ঢাকায় এসেছিলেন ১৮৯৮ সালে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের দশম অধিবেশনে যোগ দিতে। ৩০ মে থেকে ১ জুন মোট তিন দিন ছিলেন। প্রথমবার তার ঢাকা সফর নিয়ে তেমন শোরগোল হয়নি। অসুস্থ শরীরে তিন দিনের সম্মেলন শেষ করে রাতের ট্রেনে তিনি চলে গিয়েছিলেন কুষ্টিয়ার শিলাইদহে।

রবীন্দ্রনাথ দ্বিতীয় ও শেষবারের মতো ঢাকায় এসেছিলেন ১৯২৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। তিনি কলকাতা থেকে বর্তমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ পর্যন্ত আসেন রেলগাড়িতে। সেখান থেকে বিশেষ স্টিমারে নারায়ণগঞ্জ। তারপর মোটরগাড়ির শোভাযাত্রা করে তাকে ঢাকায় আনা হয়।

রবীন্দ্রনাথের সঙ্গে ছিলেন ছেলে রথীন্দ্রনাথ, রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রসহযোগী কালীমোহন ঘোষ ও ইতালির খ্যাতনামা অধ্যাপক জিয়োসেপ্নে তুচ্চি।

Advertisement
Advertisement
Advertisement
রবীন্দ্রনাথ কি সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?Rabindranath

১৯২৬ সালে তিনি ৯ দিন ঢাকায় ছিলেন। প্রথমে কয়েক দিন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন প্রভোস্ট রমেশচন্দ্র মজুমদারের রমনার বাড়িতে, যিনি আরসি মজুমদার নামে বেশি পরিচিত ছিলেন। কয়েক দিন বুড়িগঙ্গায় বজরাতেও অবস্থান করেন তিনি।

বুড়িগঙ্গায় বজরায় রবীন্দ্রনাথকে প্রথম দেখেছিলেন বুদ্ধদেব বসু। ‘আমার ছেলেবেলা’ গ্রন্থে বুদ্ধদেব সে কথা উল্লেখ করেছেন। তিনি তখন ঢাকা কলেজের ছাত্র এবং কবি হিসেবে পরিচিত হয়ে উঠছেন।

১৯২৬ সালে রবীন্দ্রনাথকে নিয়ে আক্ষরিক অর্থেই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। বিভিন্ন সংগঠন চাইছিল তাকে সংবর্ধনা দিতে। কিন্তু ৬৫ বছরের রবীন্দ্রনাথ তখন প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। ফলে সবার মন তিনি রক্ষা করতে পারেননি।

দ্বিতীয় সফরে ঢাকার অনুষ্ঠান শেষ করে রবীন্দ্রনাথ ময়মনসিংহ চলে যান। এরপর আরও ১৫ বছর বেঁচে থাকলেও আর ঢাকায় আসা হয়নি তার।

তথ্যসূত্র: গোপালচন্দ্র রায়, ঢাকায় রবীন্দ্রনাথ; রমেশচন্দ্র মজুমদার, জীবনের স্মৃতিদীপ

বিষয়: রবীন্দ্রনাথ ঠাকুররাজধানীবাংলাদেশরবীন্দ্রজয়ন্তী
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।