
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা হয়।
গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয় উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, “সব মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেয়। আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করুক।”
এ সময় চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে মিথ্যা মামলায় কারাবন্দি থাকার কারণে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। জুলাইয়ের গণআন্দোলনের ফলেই তিনিসহ অনেক রাজনৈতিক বন্দি মুক্তি পান।”
খালেদা জিয়াকে জনপ্রিয় ও বাংলাদেশপন্থী নেত্রী হিসেবে আখ্যা দেন সাধারণ সম্পাদক সাঈদ।
গায়েবানা জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মুহাম্মদ মামুন। এ সময় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
গায়েবানা নামাজে আরও উপস্থিত ছিলেন উপ-উপচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক আমির মুহাম্মদ নসরুল্লাহ,পরীক্ষা নিয়ন্ত্রক মমতাজ উদ্দিন আহমদ।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।