Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিএনপি অর্ধেকের কম ভোট পেয়েছে, জামায়াত-এনসিপি কয়টি পেল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৫৫
বিএনপি অর্ধেকের কম ভোট পেয়েছে, জামায়াত-এনসিপি  কয়টি পেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষ ভোট পেয়েছে প্রায় পৌনে চার কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ এককভাবে আসন অনেক বেশি পেলেও ভোটের হিসাবে এত বেশি এগিয়ে নেয় বিএনপি।

Advertisement

শতকরা হিসেবে ধানের শীষের পরেই রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটি এবার সোয়া দুই কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ।

এবার ধানের শীষ প্রতীকে লড়াই করেছিলেন ২৯১ জন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; এবার দাঁড়িপাল্লা ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সংসদ ও গণভোট হয়েছে বৃহস্পতিবার। এর ‍তিন দিন পর আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটের হিসাব প্রকাশ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী ভোট পেয়েছেন ৫.৭৯ শতাংশ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা কলি পেয়েছে ৩.০৫ শতাংশ ভোট।

এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা ২.৭০ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা ২.০৯ শতাংশ ভোট পেয়েছে।

ছায়া মন্ত্রিসভা কী? অন্যান্য দেশে কীভাবে কাজ করে?bangladesh parliament

এ ছাড়া ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পেয়েছে ০ দশমিক ২৮ শতাংশ এবং আমজনতার দল পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পেয়েছে ০ দশমিক ০৩ শতাংশ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ০ দশমিক ০৮ শতাংশ।

এবার ইসলামিক ঐক্য কোনো ভোট পায়নি। খেলাফত মজলিস পেয়েছে ০ দশমিক ৭৬ শতাংশ। গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ। গণতন্ত্রী পার্টি ও গণফ্রন্ট কোনো ভোট পায়নি। গণফোরাম পেয়েছে ০১ শতাংশ এবং গণসংহতি আন্দোলন পেয়েছে ০ দশমিক ১৪ শতাংশ। জাকের পার্টি পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ ভোট।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কোনো ভোট পায়নি। জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ এবং জাতীয় পার্টি (জেপি) পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ এবং জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) পায়নি কোনো ভোট। জনতার দল পেয়েছে ০ দশমিক ০৫ শতাংশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ০ দশমিক ৪৭ শতাংশ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ ভোট।

নাগরিক ঐক্য পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেয়েছে ০ দশমিক ৪৫ শতাংশ এবং বাংলাদেশ কংগ্রেস পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টি কোনো ভোট পায়নি। বাংলাদেশ জাতীয় পার্টি কোনো ভোট পায়নি, আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে ০ দশমিক ১৪ শতাংশ। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পেয়েছে ০ দশমিক ১৭ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ ভোট।

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) কোনো ভোট পায়নি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি এবং বাংলাদেশ মুসলিম লীগ—উভয়েই পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ ভোট। বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল কোনো ভোট পায়নি।

বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশ লেবার পার্টি ০ দশমিক ০১ শতাংশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ০ দশমিক ০৪ শতাংশ ভোট। বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) কোনো ভোট পায়নি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট (মুক্তিজোট) এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি—উভয়েই পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ ভোট।

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) পেয়েছে ০ দশমিক ০৫ শতাংশ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।

২৯৯ আসনের এ নির্বাচনে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা আদালতে মামলা নিষ্পত্তির পর দেওয়া হবে।

ইসির ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোটগ্রহণের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট এবং ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।

বিষয়: বিএনপিএনসিপিজামায়াতে ইসলামীনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’