Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের সাথে সম্পর্কের অবনতি চাই না: পানিসম্পদ মন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৭: ২৯
ভারতের সাথে সম্পর্কের অবনতি চাই না: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: বাসস

প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি না চেয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় নয়াদিল্লিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ও স্থায়ী টেকসই ব্যবস্থাপনা প্রসঙ্গের উল্লেখ করে তিনি এ কথা বলেন।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, সোমবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকাডেমিক কাউন্সিল ভবনে আয়োজিত ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন। পানিসম্পদ মন্ত্রণালয় এবং বুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

Advertisement
Advertisement
Advertisement

সেমিনারে ভারতের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, “ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। তাদের বুঝতে হবে, নিজেদের স্বার্থের পাশাপাশি বাংলাদেশেরও নিজস্ব স্বার্থ রয়েছে। এক বন্ধুর উচিত অন্য বন্ধুর স্বার্থ রক্ষা করা। তাই আমরা চাই তারা ঢাকার স্বার্থের দিকেও সমান গুরুত্ব দেবে। আমরা কোনোভাবেই ভারতের সাথে সুসম্পর্ক বিনষ্ট করতে চাই না।”

উত্তরাঞ্চলের ৫-৬টি জেলার মানুষের জীবনযাত্রার সঙ্গে তিস্তা নদী জড়িয়ে থাকার কথা উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “নদীভাঙনসহ বহুবিধ সমস্যায় জর্জরিত এসব জেলার মানুষের প্রত্যাশা অনেক উঁচুতে। সরকার বিশেষজ্ঞ পরামর্শ ও বিষদ সমীক্ষার ভিত্তিতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ।”

প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা প্রকল্পের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে এর অগ্রগতি তদারকি করছেন। তিস্তা চুক্তি হোক কিংবা মাস্টারপ্ল্যান—জনগণের ভোগান্তি নিরসনে একটি সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য সমন্বিত সমাধানের দিকেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

সেমিনারে পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাতের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী নিশ্চিত করেন, নীতি ও নকশা অনুযায়ী দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই তিস্তা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধান টানা হবে।

বিষয়: পানি সম্পদ মন্ত্রণালয়ভারততিস্তা নদীরাজনীতিপ্রধানমন্ত্রীতারেক রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।