Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
খুলনা বিশ্ববিদ্যালয়

নারী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৩: ১৯
নারী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয় '২৪ হলের নারী শিক্ষার্থীরা হলের একটি ওয়াশরুমে লুকিয়ে রাখা একটি মোবাইল ফোন দেখতে পান। পরে তারা হলের ক্যান্টিন মালিকের ছেলে এবং গত প্রায় দুই বছর ধরে ক্যান্টিনে কর্মরত ২৪ বছর বয়সী ইমাম হাসানকে আটক করেন। তার বিরুদ্ধে গোপনে ভিডিও ধারণের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াশরুমে মোবাইল ফোনটি দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে অভিযুক্তের মোবাইল ফোনে গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায় বলে তারা অভিযোগ করেন।

Advertisement
Advertisement
Advertisement

তাদের আরও অভিযোগ, ইমাম হাসান দীর্ঘদিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের মাধ্যমে গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে সেগুলো শেয়ার করতেন। এ কর্মকাণ্ড সম্পর্কে তার স্ত্রীও অবগত ছিলেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

হোটেল কক্ষে গোপন ক্যামেরা থাকলে যেভাবে শনাক্ত করবেনhotel

ঘটনাটি প্রকাশ্যে আসার পর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে অতীতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগগুলোরও যথাযথ তদন্ত ও বিচার হয়নি বলেও দাবি করেন তারা।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনা না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয় '২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা আহমেদ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, “তদন্ত চলমান। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় তথ্য ও গৃহীত ব্যবস্থা জানানো হবে।”

বিষয়: খুলনাবিক্ষোভখুলনা বিশ্ববিদ্যালয়ক্যামেরাশিক্ষার্থীখুলনা বিভাগভিডিও
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।