Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে বসে রাজনীতি করার ‘অনুমতি নেই’ শেখ হাসিনার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৫: ২২
ভারতে বসে রাজনীতি করার ‘অনুমতি নেই’ শেখ হাসিনার
শেখ হাসিনা। ছবি: এআই দিয়ে তৈরি

ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছে, তা পর্যালোচনা করছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য অবহিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার কমিটি লোকসভায় তাদের একটি রিপোর্ট পেশ করে। এতে পররাষ্ট্রবিষয়ক কমিটির নবম প্রতিবেদনে উল্লেখিত ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সংক্রান্ত সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরা হয়। এই সংসদীয় কমিটির দায়িত্বে রয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর।

অনুপস্থিতিতেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হস্তান্তরের অনুরোধের কথা জানতে পেরে সংসদীয় স্থায়ী কমিটি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে হালনাগাদ তথ্য জানতে চেয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ওই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে নতুন দিল্লিকে অনুরোধ জানায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে, নতুন সরকারও নতুন দিল্লির কাছে একই অনুরোধ পুনর্ব্যক্ত করে।

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা করছেন এবং তার নামে বিভিন্ন বিবৃতিও জারি করা হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। তবে মোদি সরকারের দাবি, ভারতে অবস্থানকালে তাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

স্থায়ী কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সরকার এটি স্পষ্ট করে দিয়েছে যে—শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করার বা ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের জেরে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে অবস্থান পরিষ্কার করল নয়াদিল্লি।

এতে জোর দিয়ে বলা হয়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার একটি দীর্ঘদিনের নীতি রয়েছে ভারতের। একই সঙ্গে, কমিটি সুপারিশ করেছে যে—ভারত সরকারের উচিত যথাযথ সংবেদনশীলতার সঙ্গে এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা বজায় রেখে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে এই নীতিগত ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা।

বিষয়: অন্তর্বর্তী সরকারভারতবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশেখ হাসিনা
সর্বশেষ
  • ১

    গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

  • ২

    ছোট একটি ডাল থেকে লাখ টাকার বনসাই

  • ৩

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

  • ৪

    সালাহউদ্দিন–চুন্নুদের জেল কেন দিয়েছিল সামরিক আদালত?

  • ৫

    অপ্রতিম-আজমল-মরিয়মরা কেন ঝরে যায়?

সম্পর্কিত
  • গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

    গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন করে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে মঙ্গলবার একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

  • জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।

  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

  • রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি