Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ছোট্ট গ্রাম থেকে বিশ্বমঞ্চে কুবারসির রূপকথার উত্থান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৩: ০৮
ছোট্ট গ্রাম থেকে বিশ্বমঞ্চে কুবারসির রূপকথার উত্থান

স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে কিলিয়ান এমবাপ্পেকে থামানো কঠিন মনে হলেও ১৯ বছর বয়সী পাউ কুবারসি যেভাবে সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডকে আটকে দিয়েছেন, তা নজর কেড়েছে ফুটবলবিশ্বের।

Advertisement
Advertisement
Advertisement

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জিরোনা প্রদেশের ছোট্ট গ্রাম এস্তানিওল থেকে উঠে আসা কুবারসির গল্পটা যেন রূপকথার মতো। যে গ্রামে তার বেড়ে ওঠা, সেখানে একসময় বাস করতেন ২০০ জনেরও কম মানুষ। ছিল না কোনো ফুটবল মাঠ, এমনকি স্কুলও। ছেলের পড়ালেখার জন্য কুবারসির বাবা-মা তাকে নিয়ে যান পাশের গ্রাম ভিলাব্লারেইক্সে। সেখানেই স্কুলের পাশাপাশি শুরু হয় তার ফুটবল পথচলা।

ভিলাব্লারেইক্সের ক্লাবেই কুবারসির সঙ্গে পরিচয় হয় রেদন্দোর। দুজন একসঙ্গে খেলেছেন ক্লাবটির সর্বকনিষ্ঠ দলে। সময়ের সঙ্গে কুবারসি এগিয়ে গেলেও তাদের বন্ধুত্বে ছেদ পড়েনি।

কুবারসির শৈশবের স্মৃতি স্মরণ করে রেদন্দো বলেন, “পাউ ডিফেন্সেই খেলত, কিন্তু পায়ে বল পেলেই পুরো মাঠ দৌড়ে গিয়ে গোল করে আসত। আমাদের ক্লাব বেশির ভাগ সময় লিগ জিতত, আর এর বড় কারণ ছিল পাউ।”

Advertisement
Advertisement
Advertisement

শুধু প্রতিভা নয়, ছোটবেলা থেকেই দলের জন্য নিবেদিত খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন কুবারসি। এক ম্যাচে গোল হজম করে রেদন্দো যখন কেঁদে ফেলেছিলেন, তখন কুবারসি প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে পুরো মাঠ দৌড়ে গোল করেন। পরে ফিরে এসে তার সঙ্গে উদযাপনও করেন।

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২sadarghat

শৈশব থেকেই কুবারসির স্বপ্ন ছিল বার্সেলোনার জার্সি পরা। তার আদর্শ ছিলেন লিওনেল মেসি ও নেইমার। ২০১৮ সালে মাত্র ১১ বছর বয়সে জিরোনার বয়সভিত্তিক দল ছেড়ে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় যোগ দেন তিনি। সেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন লামিন ইয়ামালকে।

লা মাসিয়ায় কুবারসির সঙ্গে খেলা গিবের্ত জর্দানা বলেন, “পাউ অবিশ্বাস্য ছিল। তাকে কাটিয়ে সামনে এগোনো প্রায় অসম্ভব ছিল। সমবয়সীদের তুলনায় সে অনেক বেশি পরিণত ছিল।”

এরই মধ্যে বার্সেলোনার হয়ে ১২৮ ম্যাচ খেলে ফেলেছেন কুবারসি। হয়েছেন ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। স্পেন জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ। রয়েছে ২০২৪ অলিম্পিকে স্বর্ণপদক জয়ের কীর্তিও।

এবারের বিশ্বকাপে কুবারসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা তরুণ ডিফেন্ডার হিসেবে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিস ও দেজিরে দুয়ের মতো আক্রমণভাগের খেলোয়াড়দের সামলে দিয়েছেন দুর্দান্ত রক্ষণশৈলীর প্রমাণ।

ছোট্ট গ্রাম এস্তানিওল থেকে উঠে আসা কুবারসি এখন ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন তার শৈশবের আদর্শ মেসির। শিরোপার লড়াইয়ে তিনি কি পারবেন নিজের আদর্শকেই আটকে দিয়ে স্পেনকে গর্বিত করতে, সেটিই এখন দেখার বিষয়।

বিষয়: কিলিয়ান এমবাপ্পেফিফা বিশ্বকাপ ২০২৬স্পেন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।