রাজধানীর সদরঘাট এলাকার শ্যামবাজার ঘাটে একটি লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার পর দুই জন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডিসি) সদরদপ্তরের মিডিয়া সেলের ওয়ারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ‘সুন্দরবন-১২’ নামের একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দুপুর ১২টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।