চরচা প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান শামিম ওরফে জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজীব পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা এবং হত্যা মামলার ৩ নম্বর আসামি।
র্যাব জানায়, গতকাল রাতে কুষ্টিয়া র্যাব-১২ ও রাজশাহী র্যাব-৫ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি গোদাগাড়ীর থানা রোডের একটি সেলুনের সামনে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পীর হত্যা, আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজীবকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আরিফুর রহমান।
এর আগে একই ঘটনায় বিপ্লব হোসেন (২৬), আলিফ ইসলাম (২৩) এবং দশম শ্রেণির ছাত্র আলঙ্গীর হোসেনকে (১৬) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে শামিমকে তার আস্তানায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।