ads

ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে জরুরি বিভাগের ওসেকের পেছনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও ওই বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের জন্য এরইমধ্যে সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত