Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘একটি দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, তাদের সুযোগ দেব না’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২০: ০০
‘একটি দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, তাদের সুযোগ দেব না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেব না। গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। কোনো রকমের সুযোগ আমরা দেব না। দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।”

Advertisement

আজ শনিবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। কিন্তু, কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে।

বিএনপির এই অবস্থান ব্যাখ্যা করে তিনি আরো বলেন, “বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয়। এটি নম্রতা ও শান্তি বজায় রাখার প্রয়াস। বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চায়।”

Advertisement
Advertisement
Advertisement

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, “আমরা একটি রাক্ষস রাজ্যে ছিলাম। সেখান থেকে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে ফিরে পাওয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আজ আমরা মুক্ত কণ্ঠে কথা বলছি। এতো ত্যাগ, এতো রক্ত, আত্মদান পৃথিবীর আর কোথাও নেই। আমাদের ফ্যাসিবাদের হাত থেকে যারা জীবন দিয়ে রক্ষা করেছেন, তাদের কথা অবশ্যই ভোলার নয়। আমাদের চেয়ারম্যান তারেক রহমান কথা দিয়েছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই প্রতিটি গুম-খুনের বিচার করা হবে।”

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’-এর সভানেত্রী সানজিদা ইসলাম তুলি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য জাহিদুল ইসলাম রনি ও মোকসেদুল মোমিন মিথুন। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অন্যান্যের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং আতিকুর রহমান রুমন প্রমুখ বক্তব্য রাখেন।

বিষয়: বিএনপিসালাহউদ্দিন আহমদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিগুম
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ২

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

  • ৩

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

  • ৪

    মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী

  • ৫

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

সম্পর্কিত
  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

  • রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

  • দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

    রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।