Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৭: ৪৯
রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন
ছবি: বাসস

রাঙ্গামাটি জেলায় আনন্দঘন পরিবেশে নানা ধর্মীয় আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হয়েছে।

Advertisement

সমগ্র জীবজগতের সুখ, শান্তি ও বিশ্বমৈত্রীর আকুল প্রার্থনা এবং নানা বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার ভোর থেকে রাঙ্গামাটির বিভিন্ন বিহারে শুভ প্রবারণা (আশ্বিনী) পূর্ণিমা মহাসমারোহে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ত্রৈমাসিক বর্ষাবাস ব্রত পালন শেষে এ শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

অশুভ, অন্যায় ও সাম্প্রদায়িকতাকে দূর করে সম্প্রীতির নতুন দিন গড়ার প্রত্যয়ে সকাল থেকেই রাঙ্গামাটির ঐতিহাসিক রাজ বন বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে সব বয়সের পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দিনটি উপলক্ষে সকাল থেকেই রাজ বন বিহার প্রাঙ্গণে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান এবং চিমিতং পূজাসহ নানা পুণ্যময় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন।

ধর্মীয় দেশনা প্রদানকালে রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ হিসেবে শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো বলেন: “প্রবারণা মানেই হলো আত্মপর্যালোচনা, ত্যাগ এবং ক্ষমা প্রার্থনা| আমাদের ভেতর থেকে অশুভ চিন্তা ও সাম্প্রদায়িক মনোভাব দূর করে প্রজ্ঞার আলো জ্বালাতে হবে। সকল জীবের মঙ্গল এবং বিশ্বে যেন শান্তি বজায় থাকে—আজকের এ পরম পবিত্র দিনে বুদ্ধের চরণে আমাদের এটাই বিনীত প্রার্থনা।”

অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার পূণ্যার্থীর মাঝে দেখা যায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।

রাজ বন বিহারে প্রার্থনায় আসা স্থানীয় এক পুণ্যার্থী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা আমাদের জীবনে এক পরম আনন্দের বার্তা নিয়ে আসে। আমরা আজ মন্দিরে এসে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেছি।”

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরাPrabarana Purnima-1

তিনি বলেন, “আমাদের পাহাড়ে যেন সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারে, পরম বুদ্ধের কাছে এটাই আমাদের চাওয়া।”

উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও গ্রহণ করা হয় কঠোর পদক্ষেপ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রবারণা পূর্ণিমা উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ বিহারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা নিরবচ্ছিন্নভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

আজ বিকেলে আকাশে রঙিন ফানুস ওড়ানোর মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, শুভ প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের পরদিন থেকেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী পুণ্যময় উৎসব ‘শুভ কঠিন চীবর দান’ শুরু হবে।

বিষয়: বৌদ্ধ ধর্মাবলম্বীপার্বত্য চট্টগ্রামবৌদ্ধ বিহাররাঙ্গামাটিপূর্ণিমাবাংলাদেশউদ্‌যাপনধর্মীয়
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ

  • ২

    ফিলিপ আইল্যান্ডের শেষ মোটরসাইকেল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

  • ৪

    ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের

  • ৫

    কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১ তম উপশাখার উদ্বোধন

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

    ঠাকুরগাঁও-১ আসনে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার নন, এমন ব্যক্তিদের ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় অবস্থান না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

  • ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের

    ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের

    আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন।

  • কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১ তম উপশাখার উদ্বোধন

    কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১ তম উপশাখার উদ্বোধন

    অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ বলেন, ঢাকা ব্যাংকের ভিশন ‘Transforming Together’-এর আলোকে দেশব্যাপী শাখা-উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যাংকটি।

  • চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

    চসিক প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

    আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে এবার একই সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।