Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৪: ০৩
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করায় সাময়িক বরখাস্ত হয়েছেন ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা। বরখাস্ত হওয়া মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

আজ বুধবার ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ইয়াসীনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক পদে থাকাকালে এবং এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর অ্যাননটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণের সীমা ১০০ কোটি থেকে অস্বাভাবিকভাবে ৫০০ কোটি টাকায় বাড়ানো হয়। পরে যোগসাজশের মাধ্যমে এই পুরো অর্থ আত্মসাৎ করা হয় বলে দুদকে জমা দেওয়া অভিযোগে উল্লেখ করেন ইয়াসীন আলী। আর অভিযোগ দায়েরের পরদিনই তাকে সাময়িক বরখাস্ত করল ব্যাংক কর্তৃপক্ষ।

যেখানে মাসে উৎপাদন হয় কমপক্ষে ১২ টন পরিবেশবান্ধব ব্যাগ Eco friendly bags

ব্যাংক প্রশাসনের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া একতরফাভাবে সরাসরি দুদকে অভিযোগ দায়ের করায় ওই কর্মকর্তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কর্মকর্তার সরাসরি দুদকে নালিশ জানানোর সুযোগ নেই।

Advertisement
Advertisement
Advertisement

তবে কর্তৃপক্ষের এই দাবির সঙ্গে ব্যাংকটির অভ্যন্তরীণ কিছু দাপ্তরিক নথির স্পষ্ট অমিল পাওয়া গেছে। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, সুপ্রভ কম্পোজিট ও এর সহযোগী প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে দুদকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গত ২৬ ও ২৭ জুলাই শাখা ব্যবস্থাপকের সই করা চিঠির মাধ্যমে ইয়াসীন আলীকে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছিল।

দাপ্তরিক অনুমোদনপত্র থাকা সত্ত্বেও এই বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দুদকে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও তদন্তাধীন রয়েছে। কর্মকর্তা ইয়াসীন আলীকে দেওয়া অনুমোদনের পরিধি কতটুকু ছিল এবং বরখাস্তের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

বিষয়: অপরাধদুর্নীতি দমন কমিশন (দুদক)ইসলামী ব্যাংকবাংলাদেশঅর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী