
দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত ১৭
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
চরচা প্রতিবেদক

জমি নিয়ে বিরোধের কারণে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হামলা সালমান মুক্তাদিরের স্টুডিওকে টার্গেট করে নয়, টার্গেট হয়েছিল ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’।
আজ রোববার দুপুর ১২টার দিকে চরচাকে এই তথ্য নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তিনজনকে আটক করা হয়েছে।
গিয়াস উদ্দিন বলেন, ‘‘জমি নিয়ে ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’ এবং মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে হামলা করা হয়। ওখানে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল। হামলাকারীরা গোলাম মহিউদ্দিনের লোক।’’
জানা গেছে, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে তার স্টুডিও তৈরি করেছিলেন।
শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
লাইভে এসে সালমান বলেন, ‘‘এটা আমাদের ব্রাউন ফ্রি স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’’

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত ১৭
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

জাসদ কার্যালয় থেকে আটক ২৯ জন বাদে সবাইকে ছাড়ল পুলিশ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটকদের মধ্যে ২৯ জনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম আবাসন অর্থায়নের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়নডলারের ঋণ অনুমোদন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।