Advertisement

এআইতে বিনিয়োগ বাড়াতে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এআইতে বিনিয়োগ বাড়াতে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ বাড়াতে চায় আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা মেটা। এর অংশ হিসেবে মেটা তাদের মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করছে। অবশিষ্ট কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোই এই পদক্ষেপের লক্ষ্য। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, মেটা আগামী মাসে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে এবং পদগুলো শূন্যই রেখে দেবে। এরইমধ্যে মেটার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ যখন আমাজন, গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআই-এর মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সুপার ইন্টেলিজেন্স তৈরির ব্যয়বহুল দৌড়ে শামিল হয়েছেন।

এদিকে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও তাদের কর্মী সংখ্যা কমানোর পথ খুঁজছে। তারা যুক্তরাষ্ট্রে কর্মরত নির্দিষ্ট কিছু কর্মীর জন্য স্বেচ্ছায় পদত্যাগের অফার দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্মীদের প্রায় ৭ শতাংশ এই অফারের যোগ্য হতে পারেন। মূলত সিনিয়র ডিরেক্টর বা তার নিচের পর্যায়ের কর্মী, যাদের চাকরির বয়স এবং বর্তমান বয়সের যোগফল ৭০ বা তার বেশি, তাদের জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে এমন আরেক প্রতিষ্ঠান মাইক্রোসফট এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।