
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
চরচা ডেস্ক

প্রায় ১০ মাসের বেশিদিনের নির্বাচন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লিখেছেন, “আমি এখানে, আপনাদের সঙ্গে।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির পরিবর্তিত ও উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মাচাদোর এই প্রত্যাবর্তন ঘটল। এর আগে কয়েক দফা দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি।
গত জানুয়ারিতে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গিয়ে দেশ ছাড়েন মাচাদো। ওই সময় গভীর রাতে স্পিডবোটে করে ভেনেজুয়েলা থেকে পালিয়ে যান তিনি। এর এক মাস পর যুক্তরাষ্ট্রের বাহিনী তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে।
এরপর মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাকে সমর্থন দেয় ট্রাম্প প্রশাসন। এরপর যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন একটি তেল চুক্তিতে সই করেন ডেলসি।
রোববার ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায় মাচাদোকে। এ সময় সমর্থকেরা তাকে ঘিরে ধরেন, আলিঙ্গন করেন এবং হাত ধরে শুভেচ্ছা জানান। পরে সমর্থকদের গাড়িবহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে বিভিন্ন স্থানে তার সমর্থকেরা জড়ো হয়ে স্বাগত জানান।
মাচাদোর মিত্র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গঞ্জালেস তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। গত সেপ্টেম্বরে মাচাদোর এক উপদেষ্টা জানিয়েছিলেন, এর আগের কয়েক সপ্তাহে সাতবার দেশে ফেরার চেষ্টা করেও অনুমতি পাননি তিনি। তার প্রত্যাবর্তন বিলম্বিত করতে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছিল বলে খবর প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে ওয়াশিংটন।
দেশে ফেরার পর মাচাদো কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন আছে।

ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।