
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৯ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালের ডিসেম্বরে ৪৯/২১৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে দিনটি অনুমোদন করে।
১৯৮২ সালে জেনেভায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নবিষয়ক উপকমিশনের অধীনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীবিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্ট তারিখটি সেই বৈঠকের স্মরণেই নির্ধারণ করা হয়েছে।
ইউনেস্কো আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়গুলোর জ্ঞানব্যবস্থার গুরুত্ব নিয়ে গবেষণা ও তা তুলে ধরার ক্ষেত্রে তাদের সহায়তা করে।
পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ ও তথ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তঃবিষয়ক জ্ঞান সহযোগিতা বাড়াতেও কাজ করে সংস্থাটি।
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বাংলাদেশেও বিভিন্ন স্থানে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
দিবসটি উপলক্ষে আজ রোববার রাজধানী ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, গণসমাবেশসহ নানা কর্মসূচি আয়োজন করেছে আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন