Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১০
জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল
সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গান পরিবেশন করে দেশজুড়ে আলোচনা ও সংহতি পাওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার পাশাপাশি জেলার আরও তিন জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গত ২১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত এক স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে নির্বাচিতদের তালিকা পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায় থেকে প্রাপ্ত তালিকা থেকে বাছাই করে চারজনকে জেলা পর্যায়ের গুণী শিক্ষক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত অন্য তিন শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১নং চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

অন্যদিকে, ২২ সেপ্টেম্বর বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত পত্রে সিলেট বিভাগের বিভাগীয় পর্যায়ের গুণী শিক্ষকদের নাম ঘোষণা করা হয়। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত তিন শিক্ষক হলেন—মৌলভীবাজারের গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম। আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে তাদের এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তার হাঁটাহাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি একটি গোষ্ঠীর ট্রল ও সাইবার হেনস্তার শিকার হন। এমনকি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিও ওঠে। তবে সেই কঠিন সময়ে দেশজুড়ে সাধারণ মানুষ ও শিক্ষক সমাজ একইভাবে গান গেয়ে ভিডিও পোস্ট করে বিউটি পালের পাশে দাঁড়ান এবং অভূতপূর্ব সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ের গুণী শিক্ষক বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং তিনি ২০২৬ সালের সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননাও অর্জন করেছিলেন।

বিষয়: শিক্ষকসম্মাননাসামাজিক যোগাযোগমাধ্যমশিক্ষক দিবসসিলেট
সর্বশেষ
  • ১

    প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন

  • ২

    চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

  • ৩

    জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

  • ৪

    রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

  • ৫

    রাজধানীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সম্পর্কিত
  • চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

    রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

    রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ককটেল এবং ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। আজ বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএমসি কোম্পানির একটি দল সিটিহাট-টু-কামালচত্বর সড়কের পাশে নেসকো বিদ্যুৎ ক

  • রাজধানীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী রিমান্ডে

    রাজধানীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী রিমান্ডে

    রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার আরও ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তিশার বাবা এবং খন্দকার মুশতাকের শ্বশুর মো. সাইফুল ইসলাম।

  • হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।