Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শিক্ষার্থীর হাত ভাঙার ঘটনায় চবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৮: ৩৩
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শিক্ষার্থীর হাত ভাঙার ঘটনায় চবিতে বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: চরচা

সিনিয়র-জুনিয়র কেন্দ্রিক বাকবিতণ্ডা ও বুলিংয়ের জেরে এক শিক্ষার্থীর হাত ভেঙে দেওয়ার ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

Advertisement

রোববার দুপুরে ভারী বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষার্থীদের দেওয়া অভিযোগ অনুযায়ী, গত ৯ আগস্ট চবির সমাজবিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে এক সেমিনারে অংশ নিতে যান ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সেখানে দর্শন বিভাগের কয়েকজন শিক্ষার্থী নিজেদের ‘সিনিয়র’ দাবি করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের হ্যারাসমেন্ট ও ধাক্কাধাক্কি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম সায়েম জানান, দর্শনের যেসব শিক্ষার্থী নিজেদের ২০২৪-২৫ সেশনের দাবি করছিলেন, পরবর্তীতে জানা যায় তারা ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সমসাময়িক ব্যাচের। পরে এ নিয়ে কথা বলতে গেলে দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কিছু শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এই হামলায় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মাশরাফি মনোয়ার মাহির বাম হাত ভেঙে দুই টুকরো হয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত জোড়া দেওয়া হয়। মাহি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী সপ্তম গুহ অভিযোগ করেন, দর্শনের শিক্ষার্থীরা তাদের ‘জুনিয়র’ আখ্যা দিয়ে বুলিং ও মারধর করেছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বাধ্য হন।

এ বিষয়ে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর কামরুল হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়: চবিচট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীবিক্ষোভচট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালচমেক
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ২

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৩

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

  • ৪

    ব্যারিকেড গণতন্ত্রের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না

  • ৫

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

সম্পর্কিত
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।