Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালের শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে চলছে কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ০৩
বরিশালের শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে চলছে কর্মবিরতি

ট্রেড ইউনিয়ন করায় দুই শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইলে। সোমবার দিনভর নগরীর রূপাতলীর কারখানার মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

Advertisement

এরপর কারখানার গেটে সংবাদ সম্মেলন করে তাদের চাকরি দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এসময় শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

সংবাদ সন্মেলনে কারখানার ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, “আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের মৌলিক অধিকার। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষ সোনারগাঁও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকু মনিকে মৌখিকভাবে চাকরি থেকে অব্যাহতির কথা জানায়। অথচ তারা দীর্ঘদিন ধরে মিলটিতে কর্মরত এবং শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কর্তৃপক্ষ বেআইনিভাবে ইউনিয়ন নেতাদের হয়রানি ও চাকরিচ্যুত করে শ্রমিকদের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা করছে।”

হাবিবুর রহমান আরও বলেন, “বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে নির্ধারিত সময়ের আগে কারখানা ত্যাগ করা কারখানার প্রচলিত রীতি। এটাই অজুহাত হিসেবে দেখিয়েছে তারা। অথচ মিলের প্রচলিত নিয়ম অনুযায়ী এতে কোনো শাস্তিযোগ্য অপরাধ ছিল না। আগে করা শোকজ নোটিশের ধারাবাহিকতায় একটি পক্ষপাতদুষ্ট তদন্ত কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

তাই অবিলম্বে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে দুই নেতাকে কাজে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

এর আগে গতকাল রোববার দিনভর কর্মবিরতি শেষে সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রেখেছিল-আন্দোলনরত শ্রমিকরা।

বিষয়: কর্মী ছাঁটাইবরিশালবিক্ষোভবাসদশ্রমিকশ্রমিক ইউনিয়ন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।