
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পরে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গতকাল রাতে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) ইমরান খানের চোখ পরীক্ষা করা হয়। পরে তাকে আবার আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
এই কর্মকর্তা বলেন, ইমরান খানের রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব মামলা করা হয়। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন।
তবে তার একটি মামলা ছাড়া বাকি সব মামলার সাজা স্থগিত করা হয়েছে অথবা রায় বাতিল হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে।
রয়টার্স বলছে, গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা জানা গেল এবং পরে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আগস্টে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষ হওয়ার আগেই আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।