Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তামিমের সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২০: ২১
তামিমের সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে রাজশাহী। ৬২ বলে ১০০ রান করেন তানজিদ।

Advertisement

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস।

ব্যাট হাতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান। পাওয়ার প্লেতে ৪০ রান তুলেন তারা। সপ্তম ওভারে দলের রান পঞ্চাশ পূর্ণ করেন এই দুই ওপেনার।

দশম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২১তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। এজন্য ২৯ বল খেলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

১১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৩ রানে রাজশাহীর উদ্বোধনী ভাঙ্গেন চট্টগ্রামের পেসার মুকিদুল ইসলাম। ২টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৩০ রান করা ফারহানকে শিকার করেন মুকিদুল।

এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে ৩২ বলে ৪৭ রান যোগ করেন তানজিদ। জুটিতে ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২৪ রান করা উইলিয়ামসনকে থামান চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম।

দলীয় ১৩০ রানে উইলিয়ামসন ফেরার পর ক্রিজে তানজিদের সঙ্গী হন জেমি নিশাম। তাদের ১৯ বলে ৩৩ রানের জুটিতে টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরির দেখা পান ৬১ বল খেলা তানজিদ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবগুলো সেঞ্চুরিই বিপিএলের মঞ্চে করেছেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলে সর্বোচ্চ।

তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করলেন তানজিদ। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।

শেষ পর্যন্ত মুকিদুলের বলে আউট হন তানজিদ। ৬২ বল খেলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১০০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

ইনিংসের শেষ দিকে নিশাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭ বলে ১১ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় রাজশাহী।

বল হাতে চট্টগ্রামের শরিফুল ও মুকিদুল ২টি করে উইকেট নেন।

বিষয়: খেলাবিপিএলবাংলাদেশক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা

  • ২

    ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

  • ৩

    ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

  • ৪

    অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সফলতা কি?

  • ৫

    পাকিস্তানের রাজনীতিতে চীনের প্রভাব কী?

সম্পর্কিত
  • ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।

  • ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

    ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি

    ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিনদিনে মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বেবিচক

  • রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।