Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইভি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৪
ইভি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার
ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। ছবি: চরচা

দেশে ব্যবহৃত বা রিকন্ডিশনড ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালের ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে নতুন আমদানি নীতি পুনর্বিবেচনা করে শর্তসাপেক্ষে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পুরনো ও মানসম্মত রিকন্ডিশনড ইভি আমদানির সুযোগ চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বারভিডা নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আবদুল হক বলেন, “গত ২৪ আগস্ট প্রকাশিত নতুন আমদানি নীতিতে ব্যবহৃত বা রিকন্ডিশনড ইলেকট্রিক গাড়ি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে একদিকে যেমন প্রযুক্তিনির্ভর আধুনিক প্রযুক্তির মোটরযানের সুবিধা থেকে সাধারণ গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নতুন ইভি গাড়ির বাজার। বিশ্বের বিভিন্ন দেশে যেমন- যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, জর্জিয়া, কেনিয়া ও পাকিস্তানে সুনির্দিষ্ট শর্ত ও মান বজায় রেখে ব্যবহৃত ইভি আমদানি করা হলেও বাংলাদেশে হুট করে এ নিষেধাজ্ঞা খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।”

সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে নির্যাতন, আটক ৩Sylhet Map

ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, ২০৩০ সালের মধ্যে দেশে মোটরযান খাতে ৩০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের যে সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে, তা পূরণ করতে হলে রিকন্ডিশনড ইভি আমদানির বিকল্প নেই। তারা প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫ বছর পুরনো ইভি আমদানি, ব্যাটারির ন্যূনতম স্টেট অব হেলথ (এসওএইচ) ৭০ শতাংশ নির্ধারণ, নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পরিদর্শন ও প্রত্যয়ন বাধ্যতামূলক করা এবং ব্যাটারি রিসাইক্লিং ও চার্জিং অবকাঠামোর ওপর গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেন।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে ইতিমধ্যে এ বিষয়ে আবেদন করা হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা না হলে রিকন্ডিশনড মোটরযান খাতের ব্যবসায়ীদের পেশা ও বিনিয়োগ সুরক্ষা এবং ক্রেতাস্বার্থ রক্ষায় মানববন্ধন ও শো-রুম বন্ধের মতো কঠোর কর্মসূচি পালন করবে বারভিডা।

এ সময় বারভিডা মহাসচিব রিয়াজ রহমান, সাবেক সভাপতি আব্দুল মান্নান চৌধুরী খসরু, মো. হাবিব উল্লাহ ডনসহ সংগঠনের বর্তমান ও সাবেক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়: আমদানিড্রাইভিংরাজধানীঢাকা ক্লাব
সর্বশেষ
  • ১

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ২

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৩

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

  • ৪

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

  • ৫

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা ৮০-এর দশকের ট্রেন্ডের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।”

  • সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। আজ বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার।

  • দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

    সিলেট, রাজশাহী ও রংপুর ছাড়া দেশের অন্য পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

  • সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে নির্যাতন, আটক ৩

    সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে নির্যাতন, আটক ৩

    কোনো অভিযোগের ভিত্তিতে একজনকে শিকল পরানো, মারধর করা কিংবা প্রকাশ্যে অপমান-হয়রানি করার অধিকার কারও নেই জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুদিপ্ত অর্জুন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা কেবল মানবিক মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, সমাজে ভয়াবহ বার্তাও দেয়।