Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৬
এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ
সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলাম, ফাইল ছবি।

দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সংস্থাটির সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তাদের নামের এই ব্যাংক হিসাবগুলোতে বেশ কিছু সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক তাদের আবেদনে আরও জানায়, অভিযুক্তরা বিভিন্ন প্রক্রিয়ায় এসব ব্যাংক হিসাবে থাকা অর্থ বা অস্থাবর সম্পদ হস্তান্তর কিংবা সরিয়ে ফেলার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অনুসন্ধান প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যদি এই সম্পদ স্থানান্তর বা রূপান্তর হয়ে যায়, তবে পুরো অনুসন্ধান কার্যক্রমই ব্যাহত হতে পারে। তাই নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি।

Advertisement
Advertisement
Advertisement

আদালত দুদকের যুক্তি গ্রহণ করে শুনানি শেষে তাদের নামে থাকা মোট ২৫টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করার নির্দেশ দেন।

বিষয়: সচিবদুর্নীতিদুর্নীতি দমন কমিশন (দুদক)এনবিআরব্যাংক হিসাবফ্রিজ
সর্বশেষ
  • ১

    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

  • ২

    জ্বালানি সংকটেও সচল এই ফ্যাক্টরি, উল্টো কমেছে বিদ্যুতের খরচ!

  • ৩

    চীনের বটগাছের বনসাই দাম ৫ লাখ টাকা!

  • ৪

    ‘ইতিহাসের একটা আঁতুড়ঘর ধানমন্ডি-৩২ সেটা আপনি ভেঙে ফেললেন?’

  • ৫

    ‘সরকার বাড়াইসে ২০ টাকা তারা বাড়াইয়া দিবো নে ১০০ টাকা’

সম্পর্কিত
  • বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

  • সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলা

  • এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্তকে বর্তমান বিএনপি সরকারের জন্য একটি "গুরুত্বপূর্ণ পরীক্ষা" হিসেবে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

  • আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।