Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৭
ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে: বিএসইসি চেয়ারম্যান
মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বিএসইসি কাজ করছে। ছবি: সংগৃহীত

বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ খান।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে ‘ক্যাপিটাল মার্কেটঃ গ্রোথ ডায়ালগ-পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, “ব্যবসায়ীরা সাধারণত ব্যবসা শুরু, সম্প্রসারণ, পুনর্গঠন ও পরিচালনার জন্য মানি মার্কেট এবং পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে থাকে। তবে ঝুঁকিমুক্তভাবে ব্যবসার স্থিতিশীল উন্নয়নের জন্য পুঁজিবাজার থেকে মূলধন আহরণ শ্রেয়। কিন্তু বাংলাদেশে পুঁজিবাজারে কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে দীর্ঘসূত্রিতার কারণে মানি মার্কেট বা অর্থলগ্নি খাত থেকে টাকা সংগ্রহ করে ব্যবসায়ীরা। এজন্য পুঁজিবাজারে যেমন কাঙ্ক্ষিত গতিশীলতা আসে না, তেমনি ব্যবসার টেকসই প্রসার ঘটে না।”

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারে যাতে বড় বড় মানসম্পন্ন কোম্পানিগুলো সহজে তালিকাভুক্ত হয়ে, অর্থ সংগ্রহ করতে পারে সেজন্য সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন স্টেকহোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরBangladesh Securities and Exchange Commission (BSEC)

মাসুদ খান বলেন, “কোম্পানির বার্ষিক টার্নওভার ৫০০ কোটি টাকার হলে তারা সহজে সরাসরি তালিকাভুক্তির আবেদন করতে পারবে। নতুন কোম্পানির আইপিও তালিকাভুক্তির জন্য অডিট করতে হবে। তবে একবার অডিট করলে তাদের পরবর্তীতে আর কোন অডিট করতে হবে না। তাছাড়া আইপিওতে কোন ধরণের ফিক্সড প্রাইস থাকবে না বরং ইনডিকেটিভ মূল্য থাকবে যা পরবর্তীতে মার্কেটে প্রকৃতি অনুযায়ী নির্ধারিত হবে।”

চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, “ব্যবসায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লাভ করতে না পারলেও ডিভিডেন্ড দিতে হয়। কিন্তু এ ধরণের নিয়মের কারণে অনেকেই তালিকাভুক্ত হতে চায় না। আবার তালিকাভুক্ত হলে বিভিন্ন নিয়মের ভেড়াজালে আটকে থাকতে হয়।তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যবসা লাভ করলে ডিভিডেন্ড দিবে, লোকসান হলে দিবে না। তাই পুঁজিবাজারকে তার নিজস্ব নিয়মানুযায়ী চলতে দিতে হবে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম। দেশের অর্থনীতিকে সামনে নিতে ‘পুঁজিবাজারকে গতিশীল করতে হবে’ বলে জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, আইডিএলসি ফাইন্যান্স’র চেয়ারম্যান কাজী মাহামুদ সাত্তার, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিষয়: বিএসইসিপুঁজিবাজারচট্টগ্রামকোম্পানি
সর্বশেষ
  • ১

    এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি: শাহে আলম

  • ২

    ব্রিকস কি আসলেই পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে?

  • ৩

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ৬ সেন্টিমিটার

  • ৪

    বিরিয়ানিতে আলু এল কীভাবে?

  • ৫

    ভালো কোম্পানিকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে: বিএসইসি চেয়ারম্যান

সম্পর্কিত
  • এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি: শাহে আলম

    এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি: শাহে আলম

    এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ৬ সেন্টিমিটার

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ৬ সেন্টিমিটার

    চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমেছে। তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। আজ রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমেছে। আজ সকালে নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ

  • ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ায় ২৪১ জন যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

    ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ জন যাত্রী নিয়ে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় আজ রোববার ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করেন। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।