চরচা প্রতিবেদক

জাতীয় দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক পাটি-এনসিপির কোতয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আজ রোববার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে যাওয়ার সময় আনোয়ার বলেন, “আমার অপরাধ আমি জুলাই যোদ্ধা, আমার বাড়ি ঘর ভাংচুর করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির খাস লোক বিএনপি সভাপতি মিঠু। আমারে মারধর করলে যখন ঘরে দৌড়ে পালাই তখন মিঠু এক হাজার লোক নিয়ে বাড়ি ঘেরাও করে।”
অন্য জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করা হচ্ছেনা আপনাকে কেনো করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, “আমাকে দিয়ে শুরু করছে। আমি এ্যানি চৌধুরীর যত অন্যায় দুর্নীতি সব তুলে ধরছি। আওয়ামী লীগের সময়ও এসব অন্যায়-দুর্নীতি তুলে ধরছি। তখনও হামলা মাইরের শিকার হয়েছি কিন্তু বিএনপি আমলে আরও বেশি হয়েছি। বিএনপি আমারে অতিরিক্ত মারছে। বিএনপি আমার মা,বউ ভাই সবাইরে মারছে। ভাইয়ের ঘর ভাংচুর করছে।”
প্রধানমন্ত্রীকে কটুক্তি করার বিষয়ে আনোয়ার বলেন, “এটা আমার বাক স্বাধীনতা বলতেই পারি।”
প্রথম আলো ডেইলি স্টারে হামলার বিষয়টি মিথ্যা বলে জানান আনোয়ার।
এর আগে গত ২২ জুন প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় করার মামলায় একই আদালত থেকে তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।