Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইংল্যান্ডের ‘সেকেন্ড গেম সিনড্রোম’ কি জিনিস?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৩: ১২
ইংল্যান্ডের ‘সেকেন্ড গেম সিনড্রোম’ কি জিনিস?

ইংল্যান্ড বিশ্বকাপটা শুরু করেছিল দাপটের সঙ্গেই। ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারানোর পর মনে হচ্ছিল ‘কামিং হোম’ খুব দুরাশার কিছু নয়। কিন্তু হ্যারি কেইনদের পুরোনো রোগ ফেরত এসেছে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষেই—‘সেকেন্ড গেম সিনড্রোম।’

Advertisement

মুশকিল হচ্ছে রোগটা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। ২০১৮ বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১–০ গোলে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে শুরু। এরপর আর কখনোই কোনো বড় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জেতেনি ইংল্যান্ড। এবারের বিশ্বকাপেও ইংল্যান্ডের ‘সেকেন্ড গেম সিনড্রোম’ থেকেই গেল। ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ের উচ্ছ্বাস অনেকটাই স্তিমিত।

২০১৮ সালে বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারের পর ২০২০ সালে ইউরোয় স্কটল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ সালের বিশ্বকাপে আমেরিকার বিপক্ষে ড্র করেছিল তারা। ২০২৪ সালে ইউরোর দ্বিতীয় ম্যাচেও দেখা গিয়েছিল একই ছবি। তখন ইংল্যান্ডের কোচ ছিলেন গ্যারেথ সাউথগেট। কিন্তু টমাস তুখেল দায়িত্ব নেওয়ার পরেও পাল্টাল না ছবিটা।

লো-ব্লক ডিফেন্সে ভরসা করে ঘানা গোটা ম্যাচে ইংল্যান্ডকে ভুগিয়েছে। ম্যাচের পরিসংখ্যান বলছে, ইংল্যান্ড ১৯টি শট নিয়েছিল, যার মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ৭৮ শতাংশ বল পজেশন ছিল ইংল্যান্ডের কাছে। তবুও তারকাখচিত অ্যাটাক নিয়ে গোল আসেনি।

Advertisement
Advertisement
Advertisement

পুরো ম্যাচ জুড়ে ঘানার রক্ষণ ভাঙার চেষ্টা করেছে ইংল্যান্ড। কিন্তু দুই উইংয়ে জ্বলে উঠতে পারেননি অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে। ফলে আক্রমণে একা হয়ে পড়েন হ্যারি কেইন। প্রথমার্ধে দুই দলই গোলে কোনও শট রাখতে পারেনি, চলতি বিশ্বকাপে যা প্রথম। হাইড্রেশন ব্রেকে টমাস তুখেল কৌশল কিছুটা পাল্টালেও কার্যকর লাগেনি সেটাও।

বিষয়: ফুটবল২০২৬ বিশ্বকাপঘানাইংল্যান্ডক্রোয়েশিয়াইংল্যান্ড ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।