Advertisement

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অ‌ভি‌যো‌গে আসা‌মির যাবজ্জীবন

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অ‌ভি‌যো‌গে আসা‌মির যাবজ্জীবন
প্রতীকী ছবি

খুলনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে শাহিন আলম গাজী ওরফে শাহীন গাজী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।

দণ্ডপ্রাপ্ত আসামি শাহীন গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের মাহাবুর গাজীর ছেলে।

নথিসূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ১ মে রাতে তার পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সুযোগে রাত সাড় ১২টার দিকে শিশুটিকে ফুসলিয়ে ডুমুরিয়ার রূপরামপুর গ্রামের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে আসামি শাহীন।

Advertisement

পরে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ জুন ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত কর্মকার আসামি শাহীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরবর্তীতে ৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরুর জন্য চার্জ গঠন করা হয়েছিল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।