Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পুরান ঢাকায় ‘যুবদল’ কর্মীকে লক্ষ্য করে গুলি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯: ৪৯
পুরান ঢাকায় ‘যুবদল’ কর্মীকে লক্ষ্য করে গুলি

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি করা হয়েছে। আহত যুবকের নাম রাসেল (৩১)। তার বন্ধুদের দাবি, তিনি কোতোয়ালি থানা যুবদলের সদস্য।

Advertisement

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। তাদের বাড়ি শ্যামপুরের আরসিন গেট এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার বুকের বামপাশে গুলি লেগেছে। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, আহতের অবস্থা গুরুতর।

পরে আহতের সঙ্গে থাকা স্বজন ও বন্ধুরা তাকে জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

Advertisement
Advertisement
Advertisement

হাসপাতালে উপস্থিত রাসেলের বন্ধু রিপন দাস বলেন, “রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। শুক্রবার রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।”

বিষয়: পুলিশকোতোয়ালি থানা
রাজধানী
ঢাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘অদক্ষ আমলা বলব, তারা নিজেদের পেট সামলাতে ব্যস্ত’

  • ২

    সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান

  • ৩

    নেহা বোরা: ভারতের রাজনীতির নতুন পোস্টারগার্ল

  • ৪

    জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

  • ৫

    রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

সম্পর্কিত
  • সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান

    সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান

    সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

  • জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

    জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

  • ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে

    ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে

    ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

  • খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

    খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

    খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।