Advertisement

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা

​বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেন তিনি।

এর আগে গতকাল সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২৫৫ ভোট পেয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল।

Advertisement