
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বগুড়া-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই শেষে তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতির কারণে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আ ন ম মামুনুর রশিদের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে।
জেএসডির প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকির ক্ষেত্রে ১০বি ফরম দাখিল না থাকায় এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী দিলরুবা নূরীর আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা হয়েছে এবং যাদের কাগজপত্র সম্পূর্ণ ও সঠিক ছিল, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার সাতটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়, যার মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ এবং সাতজনের মনোনয়ন বাতিল করা হয়।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।