খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- শেখপাড়া নবীনগর এলাকার তনু সরদার ও শেখপাড়ার ইব্রাহিম হোসেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শেখপাড়া তেতুলতলা হয়ে শিববাড়ির দিকে যাচ্ছিল। মিছিলে ২৫ জনের মত অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তারা দুজন ব্যর্থ হয়। বিকেলে তাদের থানায় নিয়ে আসে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।