Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বার্লিনে উৎসবে জনতার ওপর গাড়ি: নিহত ১, আহত ১৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৩: ৩৫
বার্লিনে উৎসবে জনতার ওপর গাড়ি: নিহত ১, আহত ১৭

জার্মানির রাজধানী বার্লিনে উৎসব চলাকালে একটি গাড়ি জনতার ওপর উঠে গেলে একজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দায়ীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ব্রান্ডেনবুর্গ গেটের কাছে শহরের কেন্দ্রীয় টিয়ারগার্টেন পার্কে একটি গাড়ি দ্রুতগতিতে ঢুকে পড়ে এবং একাধিক ব্যক্তিকে চাপা দেয়। পরে পুলিশ জানায়, তারা একজন ইসলামপন্থী ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের এক মুখপাত্র বলেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত ১০টার দিকে গাড়িটি টিয়ারগার্টেনে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজনকে আহত করে। পরে একটি গাছে ধাক্কা লেগে সেটি থেমে যায়।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “গাড়িটি তখন খালি ছিল। তাই হামলাকারী বা হামলাকারীদের খুঁজে বের করতে আমরা জোরালোভাবে কাজ করছি।”

আটজনের অবস্থা গুরুতর

দমকল বিভাগের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে আটজন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জনতার ওপর উঠিয়ে দেওয়া হলো গাড়ি, জার্মানিতে নিহত ২german

পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “আমরা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বার্লিনে ইসলামপন্থী চক্রের সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত।”

পুলিশ জানায়, ব্যবহৃত গাড়িটি সাদা রঙের ছিল এবং সেটি একটি ব্যক্তিগত গাড়ি, ভ্যান অথবা মিনিবাস হতে পারে। ট্যাবলয়েড পত্রিকা বিল্ড এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, এটি একটি ভ্যান ছিল এবং সেখান থেকে এক ব্যক্তি নেমে পায়ে হেঁটে পালিয়ে যায়।

ঘটনার আগে ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উদ্‌যাপনে কয়েক লাখ মানুষ শান্তিপূর্ণভাবে বার্লিনে জড়ো হয়েছিল। হামলার পর উৎসবটি আকস্মিকভাবে শেষ হয়ে যায়।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবার যান মোতায়েন করা হয়।

উৎসবে অংশ নেওয়া জুলিয়ান মিথিগ বলেন, “এটি কুইয়ার সম্প্রদায়ের জন্য সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। ব্যক্তিগতভাবে আমি কখনো এমন দিন দেখতে হবে বলে আশা করিনি... আমি স্তম্ভিত।”

বিষয়: আহতনিহতউৎসবইউরোপপুলিশজার্মানিগাড়িচাপা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।