Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাজেট অধিবেশনের আগে বিদ্যুতের দাম বাড়ানো সরকারের চালাকি: শফিকুর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২১: ০২
বাজেট অধিবেশনের আগে বিদ্যুতের দাম বাড়ানো সরকারের চালাকি: শফিকুর

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকার চালাকি করে সংসদে বাজেট অধিবেশনের ৪ দিন আগে মূল্যবৃদ্ধি করে নিয়েছে।

Advertisement

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার ১৪ নম্বর মেহফিল কনভেনশন সেন্টারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াত আমির এমন মন্তব্য করেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ দাম জুন থেকেই কার্যকর হচ্ছে।

এ নিয়ে শফিকুর বলেন, ‘‘এক মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো ৮ থেকে ১২ শতাংশ। ঠিক, এক মাসের কম সময়ের ভেতরে আবার ৩টি আইটেমে প্রায় ৫ টাকা লিটার প্রতি আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আবার বিদ্যুতের দাম প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কী করে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না।”

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতের আমির বলেন, ‘‘সংসদ বসবে ৭ তারিখ, বাজেট অধিবেশন। তার আগে আগেই সব বাড়ায় নেওয়া হলো। এইটা কী? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নিই। তার পরে যেটা যৌক্তিক, সেটা জনগণ দেখবে। সেটাই হবে। জনগণ বুঝতে পারবে, সংকট কোথায়, বাস্তবতা কী? এটা না করে চালাকি করে মাত্র ৪ দিন আগে এই মূল্যবৃদ্ধি করা হচ্ছে কেন?”

জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াত সারা দেশে কর্মসূচি পালন করবে বলে জানান দলটির আমির।

বিষয়: সংসদ অধিবেশনবাজেট ২০২৬-২৭বিদ্যুৎ বিলসরকারডা. শফিকুর রহমানজামায়াতে ইসলামীসংসদবাজেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।