
খুলনায় আবাসিক হোটেলে আগুন
খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রথমে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতা-কর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে তিনি নেতা-কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বিকেল পৌনে ৬টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান থেকে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখান ঘণ্টাখানেক অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। গুলশানের বাসায় পৌছান রাত ৮টা ২৫ মিনিটে।

খুলনায় আবাসিক হোটেলে আগুন
খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জে শুভ দাস নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাদক ব্যবসার বিরোধেই তাকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুভ দাসের বাড়ি চাঁদপুরের মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলা

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আরব বন্ধু জোগাড়ে ব্যস্ত ট্রাম্প
ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের পরবর্তী মধ্যপ্রাচ্যবিষয়ক কৌশল বাস্তবায়নের লক্ষ্যে একটি ব্যাপকভিত্তিক পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আমেরিকান গণমাধ্যম ‘অ্যাক্সিওস’ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানা গেছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানক

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে: হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখার আগ্রহ রয়েছে। পাশাপাশি বিশের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জ