
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চরচা ডেস্ক

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ‘আগ্রাসনকারীদের শাস্তি’ হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।
জুলাইয়ে এক সমঝোতার মাধ্যমে হামলা স্থগিত হওয়ার পর দুই দেশের মধ্যে এই প্রথম পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।
আইআরজিসি দাবি, জর্ডানে তাদের এই হামলায় ঘাঁটির কারিগরি ও মেরামতের অবকাঠামোর পাশাপাশি শত্রুপক্ষের ফাইটার বিমান মোতায়েন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো ঘাঁটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “হরমুজ প্রণালির ওপর ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার শত্রুর মরিয়া চেষ্টা সফল হবে না। প্রতিটি হামলার জবাব আরও ভয়াবহভাবে দেওয়া হবে।”
যুক্তরাষ্ট্রের হামলার কথা নিশ্চিত করে আইআরজিসি জানিয়েছে, রোববার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই হামলার জবাব দেওয়া এবং হামলার জন্য দায়ীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছিল আইআরজিসি।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র বোমা মেরে ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, উৎক্ষেপণ কেন্দ্রগুলো থেকে হরমুজ প্রণালিতে মাইন বহনে সক্ষম রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এদিকে, পাল্টাপাল্টি এই হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। গ্রিনিচ মান সময় রাত ১২টা ৪০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।