Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সীতাকুণ্ডে শিশু ইরামনিকে গলা কেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৭: ২৫
সীতাকুণ্ডে শিশু ইরামনিকে গলা কেটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় আট বছর বয়সী শিশু ইরামনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় বাবু শেখ নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের মাত্র চার মাসের মাথায় রায় ঘোষিত হলো। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামি বাবু শেখকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ ন ম কামরুল হাসনাত চৌধুরী জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় বাবু শেখকে যাবজ্জীবন এবং ৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় বাড়ি হলেও সীতাকুণ্ডের কুমিরা মাস্টারপাড়া এলাকায় ইরামনিদের প্রতিবেশী ছিলেন বাবু শেখ। গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইরামনিকে ঘর থেকে ডেকে নিয়ে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে যান তিনি। ওই দিন দুপুরে পাহাড়ের সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় ইরামনিকে পড়ে থাকতে দেখেন। তারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর সে মারা যায়।

Advertisement
Advertisement
Advertisement

এই ঘটনার পর পুলিশ কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে। তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিশুটিকে পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বাবু শেখ। বিষয়টি সবাইকে বলে দেওয়ার ভয়ে শিশুটি চিৎকার করলে বাবু শেখ চাকু দিয়ে তার গলা কেটে ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনায় ইরামনির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ গত ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।

বিষয়: মৃত্যুদণ্ডসীতাকুণ্ডজেলার খবরচট্টগ্রামআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।