Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৯: ৫৭
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানায়, তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশের অন্যতম পথিকৃৎ। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের সংবাদসেবাকে প্রচলিত মাধ্যমের গণ্ডি পেরিয়ে ডিজিটাল পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও তথ্যের দ্রুত, পেশাদার ও বস্তুনিষ্ঠ পরিবেশনের একটি নতুন ধারার বিকাশে অবদান রেখেছেন।

আসক মনে করে, তৌফিক ইমরোজ খালিদীর অবদানের তাৎপর্য কেবল একটি অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা ও পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের পরিসরকে তিনি সাংবাদিকতার অপরিহার্য ভিত্তি হিসেবে ধারণ করেছেন। ভিন্নমত ও ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রেখে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে সংবাদ ও আলোচনার পরিসরে নিয়ে আসার মধ্য দিয়ে তিনি দেশের গণমাধ্যমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Advertisement
Advertisement
Advertisement

একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি রাষ্ট্র ও সমাজের কাছে জবাবদিহি নিশ্চিত করা, নাগরিকের কণ্ঠস্বরকে দৃশ্যমান করা এবং ভিন্নমতের সহাবস্থানের ক্ষেত্র তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হলো এই পরিসরকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রচেষ্টা।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বিষয়: গণমাধ্যমআইনসাংবাদিকতা
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।