Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অধিকার সংগঠনগুলোর প্রতিবাদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৬: ৩৫
৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অধিকার সংগঠনগুলোর প্রতিবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শিশু অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর নেটওয়ার্ক চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। আজ বুধবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

Advertisement

বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনা বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি দেশের শিশুদের নিরাপত্তা, মানসিক ও শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক বিকাশের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে। শিশুদের প্রতি এ ধরনের নৃশংসতা শুধু একটি অপরাধ নয়, বরং আমাদের সমাজের মৌলিক মানবাধিকার ও শিশু অধিকারের জন্য এক গভীর সতর্কবার্তা।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে মারা যায়।

এই ঘটনায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ এবং ন্যাশনাল গার্লস চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনগুলো বলছে, শিশুদের বিরুদ্ধে এ ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। একই সঙ্গে সরকার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি এবং গণমাধ্যমের মাধ্যমে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ এবং ন্যাশনাল গার্লস চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম আশা প্রকাশ করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অবস্থান নিশ্চিত করবে।

বিষয়: ধর্ষণচট্টগ্রামহত্যাশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

  • ২

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

  • ৩

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ৪

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

  • ৫

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

সম্পর্কিত
  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

  • রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে। আজ রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সতর্কবার্তা দেন।

  • 
বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, নগরায়ণ, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অন্য পেশায় স্থানান্তরসহ মোট ১১টি প্রধান কারণে দেশের কৃষি খাতে নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমেছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।