Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিক্ষোভে উত্তাল ইরান, গ্রেপ্তার ৩০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯: ৩৯
বিক্ষোভে উত্তাল ইরান, গ্রেপ্তার ৩০

অর্থনৈতিক সংকট ও মুদ্রার দ্রুত অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। এই আন্দোলনে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির কয়েকটি প্রদেশে বেশ অন্তত ছয় জন নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। এরপর আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ।

Advertisement

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযানের মাধ্যমে পশ্চিম তেহরানের মালার্দ জেলায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ৩০ জনকে শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে. ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি দেশটির অর্থনৈতিক সংকট আরও তীব্র করে তুলেছে। প্রতিবাদে গত রোববার তেহরানে দোকানিরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরে তেহরান ছাড়া আরও কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার তেহরানে শিক্ষার্থীরাও রাস্তায় নামেন।

Advertisement
Advertisement
Advertisement
তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধ মহড়া অহেতুক উত্তেজনা বাড়িয়েছে: আমেরিকাchina taiwan

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, চলতি সপ্তাহের বিক্ষোভে সরকার আগের আন্দোলনগুলোর তুলনায় আরও সতর্ক অবস্থান নিয়েছে।

আসাদি বলেন, “সরকার বলছে, জনগণ যে অর্থনৈতিক দুর্ভোগের মুখে রয়েছে, তা মোকাবিলায় সমাধান খুঁজতে তারা কঠোরভাবে কাজ করছে।”

ইরানে সর্বশেষ ব্যাপক গণবিক্ষোভ দেখা গিয়েছিল মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ ও ২০২৩ সালে। ২২ বছর বয়সী ওই তরুণীকে নারীদের জন্য নির্ধারিত পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়েছিল। এরপর দেশটিকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

বিষয়: আন্দোলননিহতইরানবিক্ষোভগ্রেপ্তারসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।