Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভেনেজুয়েলার তেল খাতে যুক্ত হবে আমেরিকা: ট্রাম্প

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২১: ৪৬
ভেনেজুয়েলার তেল খাতে যুক্ত হবে আমেরিকা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল খাতে এখন আরও ভালোভাবে যুক্ত হবে আমেরিকা। তবে দেশটিতে ক্ষমতায় কারা আসবে, সে ব্যাপারে কোনো ইঙ্গিত করেননি তিনি। আজ শনিবার মার্কিন অভিযানের বিষয়ে ফক্স নিউজকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকার ট্রাম্প এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় এক শক্তিশালী ও নিখুঁত অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করা হয়েছে। তিনি বলেন, “মাদুরো একটি বাড়িতে অবস্থান করছিলেন, যেটি সাধারণ বাড়ির চেয়ে বড়। একটি দুর্গের মতো ছিল সেই বাড়ি, যার চারপাশ ছিল নিরেট ইস্পাত দিয়ে ঘেরা।”

ট্রাম্প জানান, এই অভিযানে কোনো মার্কিন সৈন্য নিহত হয়নি। তিনি বলেন, “আমাদের পক্ষে কয়েকজন আহত হয়েছেন, কিন্তু কোনো মৃত্যু নেই। কয়েকজন আঘাত পেলেও তারা ফিরে এসেছেন এবং বর্তমানে সুস্থ আছেন।”

প্রেসিডেন্ট জানান, অভিযানটি চার দিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “হঠাৎ যখন আকাশ পরিষ্কার হলো, আমরা অভিযানের নির্দেশ দিলাম।”

Advertisement
Advertisement
Advertisement

তেল নিতেই কি ভেনেজুয়েলায় হামলা চালালেন ট্রাম্প?trump maduro

সাক্ষাৎকারে ট্রাম্প প্রকাশ করেন, এক সপ্তাহ আগে তিনি মাদুরোর সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি মাদুরোকে স্পষ্টভাবে বলেছিলেন, “তোমাকে ক্ষমতা ছাড়তে হবে, আত্মসমর্পণ করতে হবে।”

ভেনেজুয়েলার তেল শিল্পের বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন থেকে দেশটির তেল খাতে “শক্তিশালীভাবে যুক্ত” থাকবে। তবে বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে (যিনি বর্তমানে নরওয়েতে আছেন) সমর্থন করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের বিষয়টি খতিয়ে দেখতে হবে।”

তিনি আরও যোগ করেন, মাদুরোর অধীনে হওয়া নির্বাচনটি ছিল একটি ‘কলঙ্ক’।

মাদুরোর এই পতনকে বিশ্বের কাছে একটি কঠোর বার্তা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রকে আর কেউ অবজ্ঞা করতে পারবে না।” মাদকের কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রে লাখো মানুষের মৃত্যু হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদুরোর শাসনকাল থেকে আসা এই মাদক চোরাচালান আর সহ্য করা হবে না।

বিষয়: আমেরিকাপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোডোনাল্ড ট্রাম্পতেলযুক্তরাষ্ট্রভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।